
করোনা মহামারির আগে থেকেই পাকিস্তানে আর্থিক মন্দা চলছে। দেশের বহু মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। বেকারত্ব বেড়েছে রেকর্ড হারে। তার পর করোনার প্রকোপে পাকিস্তানের অর্থনীতির হাল আরও খারাপ হয়েছে। এমন অবস্থায় আটার দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। পাকিস্তানে এখন রুটি সাধারণ মানুষের কাছে মহার্ঘ হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে সরকার কেবিনেট বৈঠক ডাকতে বাধ্য হয়েছে। পাকিস্তানের সরকার আপাতত অন্য দেশ থেকে গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের সরকার জানাচ্ছে, এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত দেশে আটার দাম বেড়েছে ১৯ টাকা। যা কি না অস্বাভাবিক। পাকিস্তানের কোনও কোনও জায়গায় আটার দাম বেড়েছে আরও বেশি। সরকারের তরফে বলা হচ্ছে, গমর ফলন কম হয়নি। তাও দাম এমন আকাশছোঁয়া কেন! এর পিছনে দায়ি কালোবাজারি। সরকার কালোবাজারিদের রুখতে আইন প্রণয়ন করেছে। তাতেও লাভ হচ্ছে না। আপাতত পাকিস্তান রাশিয়া ও ইউক্রেন থেকে গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আপাতত এক লক্ষ ২০ হাজার টন গম আমদানি করবে পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



