Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) রোববার (৮ সেপ্টেম্বর) ইসলামাবাদে এ বিক্ষোভের আয়োজন করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর বড় কোনো বিক্ষোভ করেছে পিটিআই নেতারা। খবর আল জাজিরা

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর দিকে জড়ো হচ্ছে।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হাম্মাদ আজহার বলেন, তার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই।

লাহোরের পিটিআই নেতা এবং প্রখ্যাত আইনজীবী সালমান আকরাম রাজা বলেন, দুর্নীতিবাজ এবং অপরিপক্ক রাজনীতিবিদদের কাছ থেকে দেশকে বাঁচাতে পারেন একমাত্র ইমরান খান।

ইমরান খানের দলের নেতাকর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ প্রশাসন আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বিক্ষোভ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জাহাজের কন্টেইনার দিয়ে ব্যারিকেট তেরি করে। কিন্তু পিটিআই নেতারা তা সরিয়ে শহরে ঢুকে পড়েন।

পিটিআইয়ের একজন সমর্থক রবিনা গফর আল-জাজিরাকে বলেন, মিছিল নিয়ে পৌঁছানো আমাদের জন্য সহজ ছিল না। সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। কিন্তু আমরা ছিলাম প্রতিজ্ঞাবদ্ধ। কারণ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে আর আমরা আসব না এটা হতে পারে না। শেষ নিশ্বাস থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।

পিটিআই নেতারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ দমনে নানাভাবে চেষ্টা করেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল সামা নিউজের ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করছে অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়ে মারছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালের এপ্রিল পার্লামেন্টে অনাস্থ ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলে রয়েছেন।

ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এতে অনেকে আহত হয়েছেন। যার মধ্যে একজন সিনিয়র কর্মকর্তা রয়েছেন।

পশ্চিমবঙ্গের ইলিশপাতে বাগড়া বসিয়েছেন শেখ হাসিনা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.