
গত বুধবার রাতে প্রদেশের থারপারকার জেলার মিথি, চাচিহ ও রাম সিং সোধু গ্রামের মরুভূমি এলাকাগুলোতে এই বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানা গেছে। বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত ছিল।
বজ্রপাতে কেবল মানুষ নয়, গত ২৪ ঘণ্টায় অনেক গবাদি পশুও প্রাণ হারিয়েছে। অনেক গাছপালাও পুড়ে গেছে। বজ্রপাতে ১৬ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



