আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা সব ধরনের চলাচলের জন্য বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন। বেইজিং উদ্বেগ প্রকাশ করার পর তাদের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

সিপিইসি প্রকল্পের মাধ্যমে আরব সাগরে অবস্থিত পাকিস্তানের ওয়াদার বন্দরের সঙ্গে চীনের জিনজিয়াং প্রদেশের কাসগার যুক্ত হবে। ছয় হাজার কোটি ডলারের প্রকল্পটি চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ এবং প্রেসিডেন্ট শি চিনপিংয়ের একটি স্বপ্নের প্রকল্প।
চীনা

Advertisement

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সিপিইসি প্রকল্পের ১১তম যৌথ সহযোগিতামূলক কমিটির (জেসিসি) বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থা এবং তদন্তকারীদের সক্ষমতা জোরদার করতে দুই দেশ সম্মত হয়েছে।

বৈঠকে বলা হয়েছে, ‘প্রকল্পে নিযুক্ত চীনাদের সব ধরনের চলাচলের জন্য বুলেটপ্রুফ যানবাহন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনা কর্মীদের নিরাপত্তা একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট শি গত সপ্তাহে পাকিস্তানে সিপিইসি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিলেন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রথম সফরের সময় তার সঙ্গে আলোচনায় প্রকল্পের কর্মকর্তাদের জন্য ‘নির্ভরযোগ্য ও নিরাপদ পরিবেশ’ চেয়েছিলেন শি। সূত্র : ইন্ডিয়া ট্যুডে

রাশিয়ার হুশিয়ারি সত্ত্বেও ইউক্রেনের জন্য বড় সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.