Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একজন সংসদ সদস্য ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন। জমিয়াত উলেমা-ই-ইসলামের ওই নেতার নাম মাওলানা সালাউদ্দিন আয়ুবী। তিনি বেলুচিস্তান থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।

ওই কিশোরী স্থানীয় জুঘুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। হাই স্কুলের খাতায় ওই কিশোরীর জন্মতারিখ লেখা হয়েছে ২৮ অক্টোবর ২০০৬। দেশটির আইন অনুযায়ী ওই কিশোরীর এখনও বিয়ের বয়স হয়নি। স্থানীয় একটি এনজিও সংস্থার কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে। খবর এনডিটিভি, ডন অনলাইনের।

চিত্রল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ আহমেদ বলেছেন, কয়েকদিন আগে এ অভিযোগ পাওয়ার পর পুলিশ কিশোরীর বাড়িতে গিয়ে জানতে চাইলে তার বাবা বিয়ের কথা অস্বীকার করেছেন।

পাকিস্তানের আইন অনুযায়ী ১৬ বছর না হলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। এক্ষেত্রে মেয়েটির এখনও বিয়ের বয়স হয়নি এবং যার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে, তার বয়স ৪ গুণ বেশি। আইনে বলা হয়েছে, ১৬ বছরের আগে মেয়েকে দিলে বাবা-মাকে শাস্তির মুখোমুখি করা হবে।

এদিকে জানা গেছে, বিয়ে হলেও কনেকে এখনো বরের বাড়িতে নেয়া হয়নি। স্থানীয় আইনি কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটির বয়স ১৬ হওয়ার আগে পিতা-মাতা তাকে বরের বাড়ি পাঠাবে না বলে মুচলেকা দিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.