
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রেনের মধ্যে চুলা জ্বালিয়ে সকালের নাস্তা তৈরি করছিলেন কিছু যাত্রী। এসময় তাদের দু’টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানে লম্বাপথের ট্রেনযাত্রীদের মধ্যে নিজেরাই চুলা জ্বালিয়ে রান্না করার প্রবণতা রয়েছে। তবে, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার৷ এবং নিষিদ্ধ।
আগুন লাগা ট্রেনটির যাত্রীদের মধ্যে অনেক তাবলীগ জামাতের লোক ছিলেন। তারা লাহোরে একটি ধর্মীয় সমাবেশে যাচ্ছিলেন। হতাহতদের মধ্যে তাদের অনেকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার পর চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কিছু যাত্রী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা না গেলেও তাদের অধিকাংশই সিন্ধু প্রদেশের বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



