
বাস্তিল ডে’র সামরিক মহড়ায় ফ্রান্সের প্রেসিডেন্টসহ আগত দর্শকরা উপভোগ করেছেন জাপ্টার এই ফ্লাইয়িং বোর্ড। আগত দর্শকদের সামনে তিনি প্রায় ৫শ ফুট উঁচুতে উড়ে দেখিয়েছেন। এসময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
জাপটা বলেন, এটা আসলে খুব সহজ নয়। আমাকে বাতাসের বিরুদ্ধে ভর দিতে ভেসে থাকতে হয়। এতে আমার পা ও ব্যথা করে। উড়ার ভারসাম্য রাখতে হয় সতর্কতার সঙ্গে। তবে এটা যেন পাখির মতোই উড়া। এটা প্রশান্তিরও।
পাহাড় ও মরুভূমির ওপর উড়তে বেড়াতে জাপটার ভালো লাগে। স্বাধীনতা উপভোগ করেন তিনি। তিনি চান সব দেশের স্পেশাল ফোর্সগুলো যেন তার এই উদ্ভাবন ব্যবহার করতে পারে। ফ্রান্স সরকার ইতোমধ্যে জাপটার উদ্ভাবনে ১.৪ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছে। যাতে এতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



