Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news পানি বাড়ছে পদ্মায়, তলিয়ে গেছে ফসলি জমি
Bangladesh breaking news জাতীয়

পানি বাড়ছে পদ্মায়, তলিয়ে গেছে ফসলি জমি

By Tarek HasanSeptember 25, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পদ্মায় পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে পদ্মা পাড়ের প্রায় ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। নদী পাড়ের বাসিন্দাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহতের পাশাপাশি দেখা দিচ্ছে নানামুখী সংকট। এছাড়াও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের রুমে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে।

পানি বাড়ছে পদ্মায়, তলিয়ে গেছে ফসলি জমি

Advertisement

গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীটির বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধি হওয়ায় নতুন করে আরো ২শ’ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের ১ হাজার ৫শ’ ৫৯ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এই দুই উপজেলার প্রায় ৫ হাজার ৩১৫ জন কৃষকের মাসকলাই, রোপা আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, চিনা, আখসহ সবজি নষ্ট হতে বসেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের ৬ হাজার ৪০ পরিবার পানিবন্দি রয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে ৪৬২ ও নারায়ণপুর ইউনিয়নে ৪৬৩ পরিবার। অন্যদিকে শিবগঞ্জ উপজেলার চার ইউনিয়নের মানুষ পানিবন্দি প্রায় ৫ হাজার ১১৫ পরিবার। এরমধ্যে পাঁকা ইউনিয়নে ২৫০ পরিবার, উজিরপুর ইউনিয়নে ১৫ পরিবার, দুর্লভপুর ইউনিয়নে ৪ হাজার ৫০০ পরিবার, মনাকষা ইউনিয়নে ৩৫০ পরিবার।

চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে গত সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মায় পানি বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার।

বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে নদীর পানি কমতে শুরু করবে বলে জানান এই কর্মকর্তা।

পদ্মা পাড়ের মানুষরা জানায়, অস্বাভাবিক হারে পদ্মায় পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিনপার করছে মানুষ। বন্যা হলে আমরা অসহায় জীবনযাপন করি। বন্যার কারণে নদী বিশাল আকার ধারণ করে। এই বিশাল নদী পার হয়ে জেলা সদরের সঙ্গে যোগাযোগ করা খুবই দুর্বিষহ ব্যাপার হয়ে যায়।

শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি এলাকার আব্দুল আওয়াল বলেন, কয়েকদিন থেকে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফসলি জমির সঙ্গে মানুষের বাড়িতেও পানি ঢুকে গেছে। নদীর কাছের গ্রামের বাড়িগুলোয় প্রায় হাটুপানি। এই অবস্থান মানুষ দিন কাটাচ্ছে। এতে মানুষ খুব কষ্টে দিন পার করছে।

শেষ ফোনালাপে বোনকে যা বলেছিলেন সেনা কর্মকর্তা তানজিম

চাঁপাইনবাবগঞ্জ ত্রান ও পুনর্বাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর আল মনসুর শোয়াইব জানান, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় বন্যা প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। এরই মধ্যে বন্যা মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। নিম্নাঞ্চলের মানুষজনের খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রয়োজন বিবেচনায় দুর্গত এলাকায় এান বিতরণের জন্য পর্যাপ্ত খাদ্যও মজুত রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

July 6, 2026
আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

July 6, 2026
ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

July 6, 2026

Latest News

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa