image-90606-1569122000

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় ছুটি কাটানোর সময় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক আমেরিকান নাগরিক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ ওয়েবার ও তার মেয়ে বন্ধু কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা রিসোর্টের একটি অর্ধনিমজ্জিত ক্যাবিনে অবস্থান করছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, ওয়েবার পানির নিচে থেকে তার মেয়ে বন্ধুকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ওয়েবার হাতে লেখা একটি প্রস্তাব যখন মিজ অ্যান্টেোয়াইন দিচ্ছিলেন তখন তিনি ক্যাবিনের ভেতর থেকে ঘটনার ভিডিও করছিলেন।

ফেসবুক পোস্টে ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে অ্যান্টোয়াইন লেখেন যে তিনি ‘আর ঐ গভীর পানি থেকে উঠে আসেন নি।’

মান্টা রিসোর্টের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে ওয়েবার ‘বৃহস্পতিবার দুপুরে আন্ডারওয়াটার রুম থেকে একা ডাইভ করার সময় দূর্ভাগ্যজনকভাবে ডুবে গেছেন।’

রিসোর্টটি এক বিবৃতিতে জানিয়েছে, গভীর দু:খের সাথে আমরা জানাচ্ছি যে বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর মান্টা রিসোর্টে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে।

ওয়েবার এবং অ্যান্টোয়াইন রিসোর্টের আন্ডারওয়াটার রুম চার রাতের জন্য ভাড়া করেন। রুমটি তীর থেকে প্রায় ২৫০ মিটার দূরত্বে অবস্থিত। পানির ১০ মিটার নীচে অবস্থিত ক্যাবিনটির ভাড়া প্রতি রাতে ১৭০০ ডলার।

sea-1-20190922082944

লুইজিয়ানার ব্যাটন রুজের অধিবাসী ওয়েবার তাদের অবস্থানের তৃতীয় দিনে সাঁতারের পোশাক পড়ে পানির নীচে নেমেছিলেন হাতে একটি চিরকুট নিয়ে। ভিডিওতে দেখা যায় চিরকুটটির লেখা রুমের ভিতর থেকে ভিডিও করতে থাকা অ্যান্টোয়াইনকে দেখানো সময় একটি আংটিও বের করেন ওয়েবার। এরপরই সাঁতরে দূরে চলে যেতে দেখা যায় তাকে।

রিসোর্টের প্রধান নির্বাহী সাওস বিবিসিকে জানান যে পানিতে ‘কিছু একটা সমস্যা হয়েছে’ বলে তার কর্মীরা তাকে জানান, কিন্তু তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ‘আর কিছুই করার ছিল না।’

পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যু

ফেসবুক পোস্টে অ্যান্টোয়াইন লেখেন, ভাগ্যের নির্মম পরিহাসে যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হওয়ার কথা ছিল, সেটি সবচেয়ে দু:খজনক দিনে পরিণত হলো।খবর- বিবিসি’র

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.