Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ভূমি এমনভাবে দুলছিল ‘যেন আপনি নৌকায় রয়েছেন।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক শহর থেকে ২০ কিলোমিটার দূরে আঘাত হানে। এটি হচ্ছে সমুদ্র উপকূলবার্তী একটি শহর।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পৃথক এক বুলেটিনে বলেছে, এতে সুনামির কোন হুমকি নেই।

ওয়েওয়াক ভিলেজ ইন হোটেল কাজ করা কর্মী ড্যানি সিওলো বলেন, ‘আমার ধারনা ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল।’

পাপুয়া নিউ গিনি অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে। ফলে সেখানের জনসাধারণের কাছে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ দুদিন বাড়লো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.