Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পাবনায় মন্দিরের ৪ প্রতিমা ভাঙচুর
বিভাগীয় সংবাদ রাজশাহী

পাবনায় মন্দিরের ৪ প্রতিমা ভাঙচুর

By Saiful IslamDecember 11, 20202 Mins Read

পাবনায় মন্দিরের ৪ প্রতিমা ভাঙচুর

Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনা সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া বারোয়ারী কালী মন্দিরের চারটি প্রতিমার মাথা ভেঙেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোররতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে পুজারিরা গিয়ে বিষয়টি দেখতে পান।

স্থানীয় বাসিন্দা বাবুল চন্দ্র জানান, শুক্রবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি দেখেন কালী, নাগিনী, যোগিনী ও শিবসহ চারটি প্রতিমার মাথা ভাঙা। পরে তিনি তাদের সম্প্রদায়ের অন্যদের জানান।

সুজানগর উপজেলার মিস্ত্রিপাড়া বারোয়ারী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর বলেন, প্রায় দুইশ’ বছর ধরে বংশ পরম্পরায় তারা এই মন্দিরে পূজা করছেন। স্থানীয় সব সম্প্রদায়ের লাকজন তাদের কখনও অসহযোগিতা করেননি। কারও সাথে মন্দির পরিচালনা কমিটির কোন বিরোধও নেই। ঘটনাটি কারা ঘটিয়েছেন তা তারা নিশ্চিত নন।

সুজানগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো বলেন, শুক্রবার ভোররাতের দিকে মাদকাসক্তরা মন্দিরের এ প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে।

পাবনা জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজয় কুমার দাস বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরণের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, এরই মধ্যে মন্দির পরিচালনা কমিটিকে জানানো হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের চারটি প্রতিমা নতুন করে গড়ে দেয়া হবে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর শুক্রবার বিকেলে অজ্ঞতানামাদের আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

July 8, 2026
রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

July 8, 2026
Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

July 8, 2026

Latest News

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa