Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ছয় মাসের এক শিশুকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে শিশু আফিয়া আক্তার মিমের মা বাদি হয়ে সামসুন্নাহার (৪০) নামে ওই প্রতিবেশীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন।

অভিযুক্ত সামসুন্নাহার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের মঞ্জরুল সরকারের স্ত্রী। এডিস নিক্ষেপের শিকার শিশু মিম একই গ্রামের ইমরানের হোসেনের মেয়ে।

শিশুর চাচা আরমান বলেন, ‘‘গত ৮ জানুয়ারি মায়ের কোল থেকে মিমকে নিয়ে যায় প্রতিবেশী সামসুন্নাহার। কিছুক্ষণ পর মিমের চিৎকারে বাড়ির লোকজন দৌড়ে গিয়ে দেখে তার গোপনাঙ্গ ও কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শিশুটির গোপনাঙ্গ মারাত্মকভাবে পুড়ে গেছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে। তবে কী নিয়ে বিরোধ তা জানা জায়নি। তদন্ত চলছে।

তিনি বলেন, ‘শিশুটির গায়ে যে পদার্থ দেওয়া হয়েছে, তা এসিড কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর তা বলা যাবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google