জুমবাংলা ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। ছয় ক্যাটাগরির পদে মোট ১০৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পাসপোর্ট

Advertisement

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৩।

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৪।

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদ সংখ্যা: ২৩।

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট।

পদ সংখ্যা: ২৪।

যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর।

পদ সংখ্যা: ৪৫।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। তবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: রেকর্ড কিপার।

পদ সংখ্যা: ৪।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dip.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ২৩ জানুয়ারি ২০২৩।

‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে আড়ং

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google