কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসার ওপর পাহাড় ধসে ৮ জন নিহত হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে ক্যাম্প পাঁচের ব্লক পাঁচে এ দুর্ঘটনা হয়।

টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে খাদিজাতুল কোবরা মাদরাসা ও হিফজখানার ওপর।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলেই মারা যায় ৪ জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ৪ জনের। এদের মধ্যে ৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক।
এছাড়া, আহত ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় মাদরাসায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিল। অনেকে দ্রুত বেরিয়ে আসলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েকজন। উদ্ধার অভিযান চালায়, ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও স্থানীয় রোহিঙ্গারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



