Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ পাহাড়ে সুশান্ত তঞ্চঙ্গ্যা ‘বল সুন্দরী’ চাষ
পজিটিভ বাংলাদেশ

পাহাড়ে সুশান্ত তঞ্চঙ্গ্যা ‘বল সুন্দরী’ চাষ

By rskaligonjnewsMarch 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক: পাহাড়ে বল সুন্দরী বরই চাষ করে লাখপতি হয়েছেন রাঙামাটির কৃষক সুশান্ত তঞ্চঙ্গ্যা। ২০১৬ সালে নিজের ১০ একর জমির ৫ একরে বরইয়ের চাষ শুরু করেন তিনি। অতি অল্প সময়ের মধ্যেই অর্থনৈতিকভাবে তিনি নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছেন।

পাহাড়ে সুশান্ত তঞ্চঙ্গ্যা ‘বল সুন্দরী’ চাষ

Advertisement

রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের সোনারাম কার্বারী পাড়ার বাসিন্দা সুশান্ত তঞ্চঙ্গ্যা। দীর্ঘদিন চেষ্টার পর পাহাড়ি পতিত থাকা নিজের জমিতে বিলাতি ধনিয়া পাতা চাষ শুরু করেন তিনি। এরপর বিভিন্ন ফল চাষে আগ্রহ বেড়ে ওঠে সুশান্তের মধ্যে। এরই অংশ হিসেবে নিজের জমিতে ৫০০টি বল সুন্দরী বরই গাছের চারা রোপণ করেন। অক্লান্ত পরিশ্রমের পর গাছে ফলন আসতে শুরু করে। গত মৌসুমে গাছ থেকে ১০ লাখ টাকার বরই বিক্রি করেছিলেন সুশান্ত। বাগানের কর্মচারী এবং অন্যান্য খরচ বাদ দিয়ে অনেক টাকা লাভ হয়েছিল তার। অর্থনৈতিক মুক্তি পাওয়ার পাশাপাশি নিজের বাগানে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এই কৃষক।

বাগানে কাজ করে পরিবার নিয়ে ভালো আছেন বলে জানান সুশান্তের বাগানের শ্রমিকরা। তারা জানান, মালিকের কাছ থেকে শিখে নিজেদের পতিত জমিতে তারাও বরই গাছ রোপণ করবেন।

সুশান্ত বরইয়ের পাশাপাশি সুপারি, ড্রাগন, কলা, পেঁপে, মাল্টা, নারিকেল, লটকন, লিচু, কাঁঠাল এবং সবজির মধ্যে বেগুন, টক ফলসহ ২০ ধরনের ফলের চাষ করেছেন।

সুশান্ত তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমার বাগানের মোট আয়তন ১০ একর। ২০১৬ সালে বাগানটি শুরু করি। প্রথমে ৫ লাখ টাকা দিয়ে বাগানটা শুরু করেছিলাম। এই বাগানে বল সুন্দরী (বরই), ড্রাগন, মাল্টা ও লটকনসহ ২০ ধরনের ফল গাছ আছে। আমার বাগানের উন্নয়নে রাঙামাটি কৃষি বিভাগ সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি বাগান থেকে ১০ লাখ টাকার বরই বিক্রি করেছি। এবার প্রায় ৫ লাখ টাকার বরই বিক্রি হবে বলে আশা করছি।’ এবারও মৌসুমের শুরুতে ৫০ হাজার টাকার বড়ই বিক্রি করেছেন বলেও জানান সুশান্ত।

বাগান মালিক সুশান্ত তঞ্চঙ্গ্যা বলেন, চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়া উচিত বলে আমি মনে করি।

রাঙামাটি সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, সুশান্ত রাঙামাটি সদরের একজন ভালো উদ্যেক্তো। তার ১০ একর জায়গার মধ্যে প্রায় ৫ একর জায়গা জুড়ে বরই গাছ রয়েছে। এবছর তার বাগানে ৪-৫ টন বরই আবাদ হতে পারে। সুশান্ত তঞ্চঙ্গ্যার মতো কৃষির উন্নয়নে যারা কাজ করছেন তাদের সহযোগিতার জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

কৃষির অগ্রযাত্রাই ইঞ্জিনিয়ার আবু সুফির স্বপ্ন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa