
কৃষক ইয়াছিন আলী জানান, বাড়ির পাশের ফসলের মাঠে চার শতাংশ জমিতে পেঁয়াজ চাষাবাদ করেন তিনি। প্রায় এক মাস আগে চাষ করা এই পেঁয়াজর মধ্যে দুই শতাংশ জমি থেকে পেঁয়াজ বিক্রি করেছেন। পনের হাজার টাকায় পেঁয়াজ বিক্রি করে বেশ ভালো লাভবান হয়েছেন তিনি। তিনি জানান, বাকি দুই শতাংশ জমির পেঁয়াজ চোরেরা সোমবার রাতে চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি বিষয়টি বুঝতে পারেন।
স্থানীয় জোড়গাছা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর বলেন, ‘ক্ষেত থেকে পেঁয়াজ চুরির বিষয়টি আমি শুনেছি। পেঁয়াজের দাম বেশি হওয়ায় চোরেরা ক্ষেত থেকে পেঁয়াজ চুরি করেছে বলে ধারণা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



