Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ০২ নং  ওয়ার্ডে অবস্থিত ৮৫ নং পিপুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাহরিন সোহাগ রাজিব। রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার।

জানা গেছে, সরকারের নতুন পরিপত্র অনুযায়ী একজন স্নাতক ডিগ্রী ধারী সরকারী কোন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার কথা। ওই পরিপত্র অনুযায়ী একজন দাতা সদস্য হিসেবে তিনি ওই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন।

মো. সাহরিন সোহাগ রাজিব মাস্টার্স শেষ করে বর্তমানে প্রাণ গ্রুপে একাউন্টস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি আইসিএমএব’তে প্রফেশনাল ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়েছেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্য কর্মকর্তারা হলেন-সহ সভাপতি শামুল হক গামা, সদস্য সচিব সৈয়দা মাহমুদা বেগম, বিদুৎসাহী সদস্য আইরিন ইসলাম, দাতা সদস্য জিয়াউর রহমান, শিক্ষক প্রতিনিধি নিখিল রোজারিও, স্কুল প্রতিনিধি আফরোজা শিউলী, অভিভাবক সদস্য আল আমিন মিয়া, মুন্নী আক্তার, স্বপ্না রানী, উপদেষ্টা আশফিয়াক মো. খালিদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google