
নিহত সাইফুল ইসলাম জেমী (৩৫) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়েন দক্ষিণ শংকরপাশা গ্রামের তোতা মাতুব্বরের ছেলে। সাইফুল পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব।
শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক জানান, শংকপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকার পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে নিহত সাইফুল ইসলাম জেমী তার মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জেমী মারা যায়। তার সঙ্গে থাকা রহিম ও ইলিয়াস নামে আরও দুই জন আহত হন।
পিরোজপুর সদর হাসাপাতালের চিকিৎসক আরিফ হাসান জানান, নিহত জেমীকে হাসপাতালে আনার আগেই মারা যায় এবং আহত রহিম ও ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক এবং একজনকে আটক করেছে পুলিশ।তথ্যসূত্র : সময় নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



