Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রংপুরের পীরগঞ্জের কৃষকরা পাটের ভালো মূল্য পাচ্ছেন
জাতীয় বিভাগীয় সংবাদ

রংপুরের পীরগঞ্জের কৃষকরা পাটের ভালো মূল্য পাচ্ছেন

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 25, 2021Updated:August 25, 20212 Mins Read

রংপুরের পীরগঞ্জের কৃষকরা পাটের ভালো মূল্য পাচ্ছেন

Advertisement

জুমবাংলা ডেস্ক: রংপুর জেলায় পাটের কদর বেড়ে যাওয়ায় কৃষকরা ভালো বাজার মূল্য পাচ্ছে । ফলে পাট চাষে আগ্রহ বাড়ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার কৃষকদের। বিগত বছরের তুলনায় চলতি বছর পাট চাষ বেড়েছে এ উপজেলায়।

উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষিদের সাথে কথা হলে জানান, প্রতিবছর লাভ-ক্ষতির হিসাব না করেই পাটচাষ করেন উপজেলার কয়েক শত কৃষক। শুরু থেকে উৎপাদন খরচ বেশি ও পাটগাছ থেকে আঁশ ছাড়ানোর শ্রমিক সংকটের মধ্যে কাঙিক্ষত দাম না পাওয়াতে হতাশ ছিলো কৃষকরা। তবে বর্তমানে পাটের বাজার দর পেয়ে খুশি উপজেলার পাট চাষিরা।

উপজেলা পাট কর্মকর্তা চায়না খাতুন বলেন, সোনালী আঁশ খ্যাত পাট চাষে কৃষকদের আগ্রহ ফিরে আনতে গত বছর ২ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ প্রদান করা হয়। চলতি বছর কৃষকের আগ্রহ এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২ হাজার ৯শ’ কৃষকের মাঝে সার ও বীজ প্রদান করা হয়। এ মৌসুমে পাটের ভালো ফলন ও মূল্য পাওয়ায় লাভবান হয়েছেন কৃষকরা। বাজারদর এরকম থাকলে পাট চাষে আরও আগ্রহী হবেন কৃষকরা। কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে পাট চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বর্তমানে প্রতি মণ পাট ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করছে চাষিরা।

পাট চাষি কিশোরগাড়ীর লাল মিয়া, রামপুরার ওসমান গণী, রওশনপুরের মিলন সরকার জানান, পাট চাষের শুরুতে বৃষ্টিপাত না হওয়ায় পাট বড় হতে দেরি হয়েছে। পরে বৃষ্টি হওয়াতে শুধু পাট গাছ বড় হয়েছে। আঁশ তেমন মোটা না হওয়ায় ফলন একটু কম হয়েছে। তবে দাম ভালো পাওয়ায় লাভবান হয়েছি। এরকম বাজার থাকলে আগামীতেও পাট চাষ অব্যাহত থাকবে। উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাট চাষি আব্দুল খালেক জানান, গত বছরে প্রতি মণ পাট বিক্রি হয়েছে, ১৫শ’ থেকে ১৬শ’ টাকা। প্রতি একরে ফলন হয়েছে ১৬ থেকে ২২ মণ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ২ হাজার ৩শত হেক্টর জমিতে তোষা এবং দেশী পাট চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২২ হাজার ৮শত মেট্রিক টন। পাট একটি পরিবেশবান্ধব অর্থকারী ফসল এবং পাটের বহুবিধ ব্যবহারের ফলে বিশ্ব বাজারে পাটজাত পণ্যেও চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষক পাটের মূল্য ভালো পাচ্ছে। ফলে নতুন কৃষক পাট চাষে আগ্রহী হচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa