প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মোছা. জিমি খাতুন (১২) ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতলা সুমন মিয়ার মেয়ে মিম আক্তার (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। এছাড়া দুজনই স্থানীয় ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় এলাকাবাসী জানান, মিমের বাবা-মা ঢাকায় গার্মেন্টে চাকরি করেন। তাই ভাটরা গ্রামস্থ নানা সুমন আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত সে। রোববার (১১ জুলাই) বেলা ১১টার দিকে ওই দুই স্কুলছাত্রী অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানা জিমি খাতুন পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় ফুফাতো বোন মিম আক্তার। কিন্তু সেও পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

এ সময় অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সংবাদ দেয়া হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই নিখোঁজ শিক্ষার্থীদের মরদেহ ভেসে উঠে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই বোন নিখোঁজ হয়েছে। এমন সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরাও ছিলেন। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ পানিতে ভেসে উঠে। তাই সেখানে গিয়ে তাদের মৃত অবস্থায় দেখতে পেয়েছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.