Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশ কর্মকর্তার ৪০ কেজি ইলিশ আটক করে এতিমখানায় দিল জনতা
ঢাকা বিভাগীয় সংবাদ

পুলিশ কর্মকর্তার ৪০ কেজি ইলিশ আটক করে এতিমখানায় দিল জনতা

By Saiful IslamOctober 25, 20192 Mins Read

ইলিশ

Advertisement
জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ এলাকায় জিএস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে বস্তাভর্তি প্রায় ৪০ কেজি মা ইলিশ আটক করেছে স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিএমখালী ইউনিয়নের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওই বাস ও স্টাফদের প্রায় ১ ঘণ্টা আটকে রাখে উত্তেজিত শত শত সাধারণ জনতা। আটককৃত মাছগুলো চাঁদপুর জেলার নরসিংহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াসউদ্দিন মাদারীপুর নেয়ার জন্য তুলে দেন বলে জানিয়েছেন বাসের সুপারভাইজার সোহেল মিয়া।

এদিকে ঘটনার পর পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নৌ-পুলিশ চাঁদপুর জোন। শুক্রবার বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে আসেন নৌ-পুলিশের এএসপি ইসমাইল হোসেন।

জিএস পরিবহনের সুপারভাইজার সোহেল মিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসে জিএস পরিবহনের বাসটি। বাসটি চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট পারাপারকালে ফেরীটি মেঘনা নদীর মাঝখানে আসলে স্পিডবোটযোগে এসে মাছগুলো মাদারীপুরে নেয়ার জন্য বাসে তুলে দেন নরসিংহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াসউদ্দিন। এ সময় সুপারভাইজার মাছ নিতে অপরাগতা জানালেও ইনচার্জ গিয়াসউদ্দিন জোরপূর্বক মাছ তুলে দেন বলে অভিযোগ করেন সোহেল।

গিয়াসউদ্দিনের বাড়ি মাদারীপুর জেলায়। এছাড়া নরসিংহপুরে যোগদানের পর থেকেই ইনচার্জ গিয়াসউদ্দিন মা ইলিশ রক্ষা অভিযানে বিভিন্ন অনিয়ম শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় মেম্বার শরফুদ্দিন ঢালী ও অন্যান্যরা বলেন, মা ইলিশ বহনকারী জিএস পরিবহনের বাসটি কাশিমপুর এলাকায় আসলে স্থানীয় জনগণ বাসটি গতিরোধ করে। এ সময় বাসের স্টাফরা জানায় মাছগুলো নরসিংহপুর পুলিশ ফাঁড়ির অফিসার গিয়াসউদ্দিনের। পরে যাত্রীবাহী বাস হওয়ায় মাছগুলো এতিমখানায় বিতরণ করে বাসটি ছেড়ে দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সামাদ।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, ডিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ফোন পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে মাছগুলো উদ্ধার করি। এ সময় বাসের লোকজন জানায়, মাছগুলো নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির কোনো এক সদস্যের।

তবে নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াসউদ্দিন বলেন, মাছগুলো আমার না। অন্য কোনো ব্যক্তি বাঁচার জন্য হয়তো আমার নাম বলেছে। আমি মাছের বিষয়ে কিছুই জানি না।

এ বিষয়ে নৌ-পুলিশ চাঁদপুর জোনের পুলিশ সুপার জমশের আলী বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa