Advertisement

জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে পাওয়ার গ্রীড কম্পানি অব বাংলাদেশের নির্মাণাধীন একটি বিদ্যুৎ গ্রীডে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী চরপাড়া নামক স্থানে বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল গ্রীডে কর্মরত ১৮/২০জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকিয়ে হাত-মুখ ও পা বেঁধে মারপিট করে এবং নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।

পুলিশ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন ওই গ্রীডের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীর কাছে ডাকাত দলের একজন সদস্য নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ডাকাত দলের অন্য আরো সদস্যরা পুলিশ পরিচয় দিয়ে একে একে ভেতরে প্রবেশ করে।

পরে ডাকাতরা গ্রীডে কর্মরত সিমেন্স, আরপিপি এবং এনার্জিপ্যাক কম্পানির ইঞ্জিনিয়ার, ফোরম্যান ও নিরাপত্তাকর্মীসহ ১৮/২০জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা তাদের মুখ-হাত ও পা বেঁধে একটি কক্ষে আটকে মারপিট করে। এ সময় তাকের কাছ থেকে নগদ এক লাখ টাকা, দুটি সোনার আংটি, ২৫০ মিটার কন্ট্রল ক্যাবল, ১০০০ মিটার জিবি ক্যাবল ও ২৫০ মিটার বিল্ডিং ওয়্যারক্যাবলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

মধ্যরাত পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিম্মিদের উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। মালামাল উদ্ধারসহ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.