Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশকে ঘুষি মেরে হাতকড়াসহ পালালো আসামী
ঢাকা বিভাগীয় সংবাদ

পুলিশকে ঘুষি মেরে হাতকড়াসহ পালালো আসামী

By Saiful IslamJune 5, 20212 Mins Read

পুলিশকে ঘুষি মেরে হাতকড়াসহ পালালো আসামী

Advertisement
জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই পুলিশকে ঘুষি মেরে হাতকড়াসহ মো. বরকত (২১) নামে এক ব্যক্তি পালিয়েছেন। এই ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অর্ধশতাধিক ব্যক্তির নামে মামলা করেছে পুলিশ। ঘটনার ২৬ ঘণ্টার পরও পালানো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার (০৫ জুন) আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার বাদী হয়ে উপজেলার ৬নং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এস এম মিজানুর রহমানসহ ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ধুলজুড়ি গ্রামের জামাল সর্দার, আরব সর্দার, ইবাদত সর্দার, জাহাফতাব শেখ, হাচান শেখ, লুলু মোল্যা, মাছুম শেখ ও মহসীন শেখ। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন আহাম্মেদকে আটক করার পর ছেড়ে দেয়া হয়।

এজাহার সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৬নং পাঁচুড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম মিজানুর রহমান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খালিদ মোশাররফ রঞ্জুর মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে আসছে। সম্প্রতি এনিয়ে দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করে। মামলায় উভয়পক্ষ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসে। শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের বেড়িরহাট বাজারে দু’পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় উভয়পক্ষের ইটপাটকেলের আঘাতে এসআই মঞ্জুর হোসেন ও এএসআই মো. জামাল উদ্দিন আহত হন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানার এসআই মঞ্জুর হোসেন ও এএসআই জামাল উদ্দিন বেড়িরহাট বাজারে গিয়ে ধুলজুড়ি গ্রামের বরকত নামের এক যুবকের এক হাতে হাতকড়া দেন। তখন বরকত আরেক হাত দিয়ে এসআই মঞ্জুরকে ঘুষি দেন। ওই সময় এএসআই জামালউদ্দিন ওই যুবককে ধরতে এগিয়ে গেলে তাকেও তখন হাতকড়া পরা হাত দিয়ে আঘাত করে ওই যুবক পালিয়ে যান।

এ বিষয়ে পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। ব্যবসায়িক কাজে ঢাকায় আছি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মিজানুর রহমান বলেন, বেড়িরহাট গ্রামে একটি সালিশে দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

June 26, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa