জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সদস্য বহনকারী একটি প্রাইভেটকার খাদে পড়ে দুই এসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন এএসআই।

Advertisement

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।

নিহতরা হলেন- শরীফুল ইসলাম ও কাজী সালেহ। নিহতদের মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহত রফিকুল ইসলামকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, পুলিশের সদস্যদের বহন করা প্রাইভেটকারটি দত্তপাড়া সড়ক দিয়ে সোনারগাঁ থানার দিকে যাচ্ছিল। পথে একটি রিকশাকে পাশ দিতে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় গাড়ি। এতে ঘটনাস্থলে দুজন এসআই নিহত হন। একজন আহত হন।

চাঁদপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ প্রাণ গেল ২ জনের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.