Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশের সহায়তায় ১ ঘণ্টায় মেয়েকে ফিরে পেলেন মা
ঢাকা বিভাগীয় সংবাদ

পুলিশের সহায়তায় ১ ঘণ্টায় মেয়েকে ফিরে পেলেন মা

By Shamim RezaAugust 6, 20202 Mins Read

পুলিশের সহায়তায় ১ ঘণ্টায় মেয়েকে ফিরে পেলেন মা

Advertisement
জুমবাংলা ডেস্ক : তিশা আক্তার নিঝুম। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মায়ের হাত ধরে ঢাকায় যাওয়ার পথে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় হারিয়ে যায় ছোট্ট এই মেয়েটি।

মা জান্নাত বেগম হারানো মেয়েকে খুঁজে না পেয়ে অনেকটা পাগলের মতো হয়ে যান। দৌলতদিয়া ট্রাফিক পুলিশ কন্টোল রুমে গিয়ে পুলিশের আশ্রয় নেন। পুলিশের সহযোগিতায় এক ঘণ্টার মধ্যে হারানো মেয়ে তিশা আক্তার নিঝুমকে ফিরে পেলেন মা।

বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে নামেন মা ও মেয়ে। গাড়ি থেকে নেমে লঞ্চঘাটের উদ্দ্যেশে পায়ে হেঁটে যেতে শুরু করেন তারা। কিন্ত মাঝ রাস্তায় মাস্ক কিনতে একটি দোকানে যান। মেয়ে নিঝুম হাঁটতে থাকে। ৫ মিনিটের ব্যবধানে মেয়ে তিশা চোখের আড়াল হয়ে যায়। শুধু চোখের আরাল নয়। তাকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছিল না।

এ অবস্থায় মা জান্নাত বেগম হাউমাউ করে কান্না শুরু করলেন। দোকানে দোকানে গিয়ে মেয়েকে খুঁজতে থাকেন। কোথাও পাচ্ছেন না। মেয়েকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে যান তিনি। নিরুপায় হয়ে এলামেলো ঘুরতে থাকেন এদিক সেদিকে।

এমন সময় স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ দিলেন। মা জান্নাত বেগম আশা নিয়ে ছুটে গেলেন পুলিশের কাছে। দৌলতদিয়া ট্রাফিক পুলিশ কন্টোল রুমে তখন বসে ছিলেন রাজবাড়ীর এডিশনাল পুলশ সুপার সালাউদ্দিন আহমদ। কান্নারত অবস্থায় দেখে পুলিশ অফিসার তাকে বসতে দিয়ে বিস্তারিত জানতে চাইলেন। তিনি পুলিশের কাছে সব কিছু খুলে বললেন।

তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন রাজবাড়ী এডিশনাল এসপি সালাউদ্দিন আহমদ। দৌলতদিয়ায় কর্মরত সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মেসেজ দিলেন তিনি। সবাই মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করতে গেলেন।

৮টি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে দৌলতদিয়া ঘাট এলাকাকে। সিসি ক্যামেরার সকল ফুটেজ দেখতে থাকেন এডিশনাল এসপি সালাউদ্দিন আহমদ। সিসি ক্যামেরার সহযোগিতায় মাত্র ৩০ মিনিটের মধ্যে শিশু মেয়েটিকে খুঁজে পেলেন পুলিশ। ফিরিয়ে দিলেন মায়ের হাতে।

পরবর্তীতে মা-মেয়েকে পুলিশের সহযোগিতায় নবীনগর পাঠানোর ব্যবস্থা করা হয়। খুঁজে পাওয়া মেয়েটিকে কিছু শুকনো খাবার দেন সালাউদ্দিন আহমদ।

ফিরে পাওয়া মেয়ে তিশার মা জান্নাত বেগম জানান, নবীনগর বাইপাইল যাওয়ার উদ্দ্যেশে এসেছেন দৌলতদিয়া ঘাট এলাকায়। কিন্ত ঘাটে এসে হঠাৎ একটি দোকানে যেতেই তার মেয়েকে হারিয়ে ফেলেন। এডিশনাল এসপি সালাউদ্দিন আহমদের সহযোগিতায় মেয়েকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হন তিনি। মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ বলে বোঝানো ছিল তার নির্বাক হয়ে যাওয়া।

সালাউদ্দিন আহমদ জানান, পুলিশের এটা দায়িত্ব ছিল। আমরা শুধু আন্তরিকতা দিয়ে আমাদের দায়িত্বটুকু পালন করেছি মাত্র। কাজের মধ্যে আন্তরিকতা থাকলে যে কোন কাজে সফলতা পাওয়া যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa