Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রেমিকার বাড়িতে এসে স্থানীয় জনতার হাতে আটকের পর বিষয়টি নিয়ে মীমাংসার জন্য সালিসি বৈঠক চলাকালে আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রবিবার (১১ জুলাই) রাতে কালিয়া বটতলা গ্রামের এক নারীর বাড়ি যান আশরাফুল। গভীর রাতে ফুটবল খেলা দেখার সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন। পরে সোমবার সকালে আশরাফুল ও বিউটিকে ভিন্ন ভিন্ন ঘরে আটকে রেখে স্থানীয়রা শালিসি বৈঠকের আয়োজন করেন। এ অবস্থায় ঘরের মধ্যে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমিকার বাড়িতে এসে ওই যুবক আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে এখনো কোনো মামলা হয়নি তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.