Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক পেলোসির সফরে সামরিক মহড়া নিয়ে সরাসরি জবাব দিলো চীন
আন্তর্জাতিক

পেলোসির সফরে সামরিক মহড়া নিয়ে সরাসরি জবাব দিলো চীন

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 5, 2022Updated:আগস্ট 5, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুন আল জাজিরাকে বলেছেন, তাইওয়ানের অদূরে তার দেশের বর্ধিত সামরিক তৎপরতা মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের সরাসরি প্রতিক্রিয়া। তাইওয়ানের আশেপাশের সাগরে ছয়টি এলাকায় তাজা গোলার মহড়া স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২ টায় শুরু হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার বেলা ১২টা পর্যন্ত তা চলবে।

পেলোসির সফরে সামরিক মহড়া নিয়ে সরাসরি জবাব দিলো চীন

Advertisement

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীন মহড়ার এলাকায় ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এছাড়া মহড়ার সময় ২২টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর “মধ্যরেখা” অতিক্রম করে। তাইপেই জবাবে তাদের একদল যুদ্ধবিমানকে আকাশে ওড়ায়।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের হালনাগাদ তথ্য অনুসারে চীনা যুদ্ধবিমানগুলোকে অনুসরণ করার জন্য তাইওয়ানের ‘আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ মোতায়েন করা হয়।

ন্যান্সি পেলোসি গত কয়েক দশকের মধ্যে তাইওয়ান সফর করা সর্বোচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তা। বেইজিংয়ের কাছ থেকে কয়েকদফা কড়া হুমকি উপেক্ষা করে মঙ্গলবার তিনি দ্বীপটিতে সফর করেন।
উল্লেখ্য, চীন স্বশাসিত তাইওয়ানকে তার বিদ্রোহী অঞ্চল হিসেবে দেখে।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুন আল-জাজিরাকে বলেন, ‘‘আমরা আশা করি যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি থেকে একটি শিক্ষা নেবে। তাদের উচিত ‘এক-চীন’ নীতির প্রতি নিজেদের প্রতিশ্রুতিকে সম্মান করা। দ্বীপটির স্বাধীনতার কোনো দাবিকে সমর্থন করা তাদের উচিত নয়। আমরা আশা করি তারা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এমন আরো কিছু করা বন্ধ করবে। বার্তাটি পরিষ্কার। ’’

চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র জ্যেষ্ঠ কর্নেল শি ইয়ি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, মূল ভূখণ্ডের একাধিক স্থান থেকে রকেট বাহিনী তাইওয়ানের পূর্ব উপকূলে নির্ধারিত সাগরসীমায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

কর্নেল শি ইয়ি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো প্রচলিত যুদ্ধাস্ত্র বহন করছিল। সবগুলোই তাদের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে। মহড়ার উদ্দেশ্য ছিল অস্ত্রের নির্ভুলতা এবং এলাকায় শত্রুর প্রবেশ বা নিয়ন্ত্রণ ঠেকানোর ক্ষমতা পরীক্ষা করা।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘আঞ্চলিক শান্তিকে নষ্ট করে এমন অযৌক্তিক পদক্ষেপ’ আখ্যা দিয়ে চীনের মহড়ার নিন্দা করেছে।

এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তারা সংঘাত উসকে দেবেন না, তবে দৃঢ়ভাবে নিজের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করবেন।

আরেক আঞ্চলিক শক্তি পশ্চিমের মিত্র জাপান বলেছে, চীনের ছোড়া পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) অবতরণ করেছে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি সাংবাদিকদের বলেছেন, টোকিও এই ঘটনার জন্য “কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে”।

জাপানি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেছেন, এই প্রথমবারের মতো চীনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ইইজেড-এ অবতরণ করেছে, যা দেশের উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিমি) পর্যন্ত বিস্তৃত। সূত্র: আল জাজিরা

চিহ্নিত হয়েছে ‘দুর্বল’ ১০ ব্যাংক, তালিকায় প্রথম যে ব্যাংকের নাম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

জুন 18, 2026
মেলোনি মোদি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

জুন 18, 2026
ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

জুন 18, 2026
Latest News
কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

মেলোনি মোদি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

নারীদের অংশগ্রহণ

মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

ইউরেনিয়াম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর বাধ্যতামূলক নয়, জানালো যুক্তরাষ্ট্র

ট্রাম্প

জি-৭ বৈঠকে ট্রাম্পের “আমি বস” মন্তব্য ঘিরে আলোচনা

নির্দেশনা

প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ

হরমুজ খুলছে

অবিলম্বে হরমুজ খুলছে ইরান, অবরোধ তুলছে যুক্তরাষ্ট্র: শাহবাজ শরিফ

স্মারকে স্বাক্ষর

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa