Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস দেবে না রাশিয়া
আন্তর্জাতিক

পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস দেবে না রাশিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কApril 27, 2022Updated:April 27, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ড ও বুলগেরিয়ায় বুধবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস দেবে না রাশিয়া
প্রতীকী ছবি
Advertisement

দেশটির জ্বালানি সংস্থা গ্যাজপ্রম এ কথা জানিয়েছে। ইউক্রেন যুদ্ধে সর্বশেষ অস্ত্র হিসেবে গ্যাস সরাবরাহ বন্ধের এ উদ্যোগ নিল রাশিয়া।

পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি বলেছে, তাদের বলে দেওয়া হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল ৮ টা থেকে আর গ্যাস দেওয়া হবে না। বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, বুধবার থেকে তাদের দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

যদিও বুলগেরিয়া গ্যাসের জন্যে ব্যাপকভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে,  অবন্ধুসুলভ দেশগুলোকে জ্বালানি নিতে হলে অবশ্যই রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে হবে। তা না হলে তাদের গ্যাস সরবরাহ করা হবে না। পোল্যান্ড ও বুলগেরিয়া ওই শর্ত মানতে অসম্মতি জানায়। এরপর পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি জানিয়ে দেয়া হয়।

পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি অধিকাংশ গ্যাস আমদানি করে থাকে গ্যাজপ্রম থেকে। চলতি বছরের প্রথম তিন মাসেও প্রতিষ্ঠানটির মোট গ্যাসের ৫৩ শতাংশ সরবরাহ করেছে রুশ কোম্পানিগুলো। তারা বলছে, হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করাটা চুক্তির লঙ্ঘন। তাদের পক্ষ থেকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হবে।

তবে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, তাদের ৭৬ শতাংশ গ্যাসের মজুদ রয়েছে। বাকিটার জন্যে তারা গ্যাসের বিকল্প উৎসের জন্য চেষ্টা করবে।

এদিকে বুলগেরিয়ার গ্যাসের ৯০ শতাংশই আসে গ্যাজপ্রম থেকে। তারা বলছে, তবে এ মুহুর্তে গ্যাস ব্যবহারের জন্য কোনো বিধিনিষেধ দেওয়া হচ্ছে না।

বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয় বলেছে, গ্যাজপ্রমের সঙ্গে বর্তমান চুক্তির অধীনে বাধ্যবাধকতাগুলো পূর্ণ করা ও সব প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়েছে। তবে রাশিয়ার কাছ থেকে অর্থ পরিশোধে নতুন যে পদ্ধতির প্রস্তুাব করা হয়েছে তা বর্তমান চুক্তির লঙ্ঘন।

এদিকে প্রতিবেশী মলোদোভার বিচ্ছিন্ন অঞ্চলে বিস্ফোরণের কারনে কিয়েভ অভিযোগ করছে মস্কো ইউক্রেন যুদ্ধটাকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত করতে চাচ্ছে।

ইউক্রেন প্রেসিডেন্টের মিত্র মিখাইলো পোডোলিয়াক ট্ইুটারে বলেছেন, রাশিয়া  ট্রান্সস্টিয়ান অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়।

তিনি বলেন, আজ ইউক্রেনের পতন ঘটলে আগামীতে রুশ সৈন্যরা চিসিনাউয়ের গেটে পৌঁছে যাবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

July 13, 2026
Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

July 13, 2026
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026

Latest News

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa