
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ১৫ ফেব্রুয়ারি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, রানওয়েতে অবতরণের। কিন্তু কিছুতেই নামতে পারছে না। প্রচণ্ড বাতাসের ফলে বার বার রানওয়ে থেকে সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।
আবু ধাবি থেকে লন্ডনের হিথরো বিমান বন্দরে এসেছিল ‘এতিহাদ এয়ারবাস এ৩৮০’। এটি বিশ্বের সব থেকে বড় বিমানগুলোর একটি, শুধু বিমানটির ওজনই পাঁচ লাখ ৭৩ হাজার ৭৯৪ কেজি। সেই বিমানকেও উড়িয়ে নিয়ে যাচ্ছিল ‘ডেনিস’র বাতাস। কিন্তু শেষ পর্যন্ত পাইলটের কৃতিত্বে ও দক্ষতায় রানওয়েতেই কোনও রকমে ল্যান্ড করে সেটি। অভিজ্ঞতা ও উচ্চমানের দক্ষতা না থাকলে এমন পরিস্থিতিতে বিমান নামানো যায় না। যে ভাবে বিমানটি প্রায় সোজাসুজি নেমেছে, এটিকে বলে ‘ক্র্যাব ল্যান্ডিং’ (কাঁকড়া অবতরণ)।
ইউরোপের আবহবিদরা বলছেন, কিয়ারার থেকেও ডেনিসের দাপট দ্বিগুণ হবে। ডেনিসের দাপটে ব্রিটেনের রাস্তাঘাট পর্যন্ত পানিতে ডুবে গেছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



