
নিউজ এইটটিনের খবর, বেশ কয়েকটি রোড শো করে ফেলেছেন রাঘব। ইতিমধ্যে কম করে এক ডজনের বেশি নারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। রাঘব ব্যাচেলার। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। লোভনীয় সেই পেশা ছেড়ে রাজনীতির ময়দানে তিনি। আপ-এর ৩৯ জন তারকা প্রচারকের মধ্যে একজন তিনিও। ট্যুইটার, ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার তার।
রাঘবের সোশ্যাল মিডিয়া টিম জানাচ্ছে, রাঘবকে সবচেয়ে বেশি ফলো করছেন নারীরা। সম্প্রতি ট্যুইটারে রাঘবকে এক নারী বিয়ের প্রস্তাব দেন। জবাবে রাঘব বলেন, ‘অর্থনীতির অবস্থা ভালো নয়। এটা বিয়ে করার সঠিক সময় নয়।’
এখানেই শেষ নয়, সম্প্রতি একটি স্কুলে তিনি গিয়েছিলেন সভা করতে। সেখানে এক শিক্ষক রাঘবকে বলেন, ‘আমার যদি মেয়ে থাকতো, আপনাকেই বিয়ে করতে বলতাম।’
এর আগে, গত বছর দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাঘব। এবার তার বিপক্ষে লড়ছেন বিজেপির আর পি সিং। তিনি বিজ্ঞাপন জগতের মানুষ। আর আছেন কংগ্রেসের রকি তুসিদ। তাঁর বয়স ২৫। দিল্লির বিধানসভা ভোটে তিনিই সবচেয়ে কমবয়সী প্রার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



