Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন
আন্তর্জাতিক স্লাইডার

ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 24, 2021Updated:November 24, 20211 Min Read
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন
ম্যাগডালেনা অ্যান্ডারসন। (ফাইল ছবি)
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির স্যোশাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন। খবর আল জাজিরা’র।

বুধবার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৫৪ বছর বয়সী অ্যান্ডারসন চলতি মাসের শেষের দিকে দলটির নেতৃত্বে আসেন। বুধবার পার্লামেন্টে ভোটের সময় বিদায়ী নেতা স্টেফান লোফভেনের উত্তরসূরি হিসেবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পার্লামেন্টর ১১৭ জন সদ্যস্য তার পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে তার বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি। আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন পার্লামেন্টের ৫৭ জন সদস্য।

সুইডেনের নির্বাচন পদ্ধতি অনুযায়ী, তার বিপক্ষে যে পরিমাণ ভোট পড়েছে তার চেয়ে পক্ষে পাওয়া ভোট এবং ভোট দেওয়া থেকে বিরত থাকা সদস্যদের মোট যোগফল বেশি। সে কারণেই তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তার পক্ষে কম ভোট পড়েছে।

অ্যান্ডারসন সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাজা কার্ল এক্সভিআই গুস্তাফের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

দীর্ঘদিন ধরে লিঙ্গ সমতার দেশ হওয়া সত্ত্বেও সুইডেনে কখনোই কোনো নারী প্রধানমন্ত্রী হয়নি। তবে অন্যান্য নরডিক দেশ যেমন নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড অনেক আগেই নারী প্রধানমন্ত্রী পেয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa