Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রথমবারের মতো একজন মুসলিম সিনেটর পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

প্রথমবারের মতো একজন মুসলিম সিনেটর পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

By Sibbir OsmanNovember 7, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। জো বাইডেন সরকারের জন্য চ্যালেঞ্জ বয়ে আনতে পারে এই ভোট।

তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে নতুন এক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে দেশটিতে। প্রথমবারের মতো মুসলিম সিনেটর পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে এ যাবৎকালে মোট ৫ জন আরব সিনেটরের দায়িত্ব পালন করলেও এ পর্যন্ত কোনো মুসলিম সিনেটর নির্বাচিত হতে পারেননি।

যে পাঁচজন আরব সিনেটর হয়েছেন, তাদের সবাই লেবানন বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এদের মধ্যে একজন আবার লেবানন ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিক।

কিন্তু এবারের নির্বাচনে যিনি ইতিহাস গড়তে যাচ্ছেন, তিনি হলেন— মার্কিন টেলিভিশনের জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক তুরস্ক বংশোদ্ভূত পেনসিলভানিয়ার সিনেটর প্রার্থী ডা. মেহমেদ (মোহাম্মদ) ওজ।
ওজ

Advertisement

মার্কিন টিভির জনপ্রিয় অনুষ্ঠান ওপেরা ইউনফ্রেতে ২০০৪ প্রথমবার এসেছিলেন এ মুসলিম চিকিৎসক। এর পর ২০০৯ সালে তার নামে একটি অনুষ্ঠান চালু হয় টেলিভিশনে।

‘দ্য ডা. ওজ শো’ নামে এ জনপ্রিয় অনুষ্ঠানে চিকিৎসা বিষয়ক নানা পরামর্শ দেওয়া হয়।

পেনসিলভানিয়ার বর্তমান সিনেট ডেমোক্রেট নেতা জন ফেটারম্যানের বিরুদ্ধে লড়ছেন ডা. ওজ। তার পক্ষে ব্যাপক প্রচার চালান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

এ আসনে মুসলিম প্রার্থী ডা. ওজ জয়ী হবেন বলে নির্বাচনের আগে বিভিন্ন জরিপের ফলে দেখা গেছে। আর তা যাদি সত্যি হয়, তবে ডা. ওজই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর।

পেনসিলভানিয়া রাজ্যে মিসর, মরক্কো ও ইরাকসহ বিভিন্ন আরব দেশ থেকে আসা ৮৪ হাজার ৪৭২ জন অভিবাসী আছেন। এদের মধ্যে ৮৩ হাজার ৮১৭ জনই মুসলিম।

এ কারণেই এ আসনে সিনেটর নির্বাচনের প্রধান নিয়ামক হচ্ছেন মুসলিম ভোটাররা। ২০১৬ সালে যে ৬ রাজ্যে বড় ব্যবধানে ট্রাম্প জয়ী হয়েছিলেন, পেনসিলভানিয়া ছিল এগুলোর মধ্যে অন্যতম।

কিন্তু ২০২০ সালের নির্বাচনে পেনসিলভানিয়া, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন ও নেব্রাসকা রাজ্যে ট্রাম্পকে পরাজিত করেন বাইডেন।

১৯৫০ সালের পর এ পর্যন্ত ২৮ জন আরব আমেরিকান দেশটির এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু এ পর্যন্ত কোনো মুসলিম দেশটির সিনেটর নির্বাচিত হতে পারেননি। তবে এবার ডা. ওজের জোর সম্ভাবনা রয়েছে প্রথম মুসলিম হিসেবে সিনেটর নির্বাচিত হওয়ার।

পাকিস্তানে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন চীনা কর্মকর্তারা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa