
বিষয়টি নিশ্চিত করে তার নিকট আত্মীয় সাব্বির আহম্মেদ জানান, প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাইফুল ইসলাম। তবে বুধবার তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু এদিন মধ্যরাতে হঠাৎ করে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।
ডা. সাইফুল ইসলাম তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের বাসিন্দা। তার পারিবারিক সূত্র জানিয়েছে, নিয়ম মেনে আজ বৃহস্পতিবার ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৭২ সালে তাড়াশ উপজেলার প্রথম এমবিবিএস শিক্ষার্থী হিসেবে ঢাকা মেডিকেলে ভর্তি হন ডা. সাইফুল ইসলাম। সেখান থেকে পড়ালেখা শেষ করে প্রথমে ঢাকা মেডিকেলের মেডিসিন রেজিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে সৌদি আরবে চলে যান।
সেখানে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে চিকিৎসক হিসেবে সৌদির জনগণ ও হাজিদের চিকিৎসা সেবা দেন সাইফুল ইসলাম। পরে দেশে ফিরে ঢাকায় মেডিনোভা হাসপাতালের ধানমন্ডি শাখার চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়া তিনি ঢাকার আল মানারাত হাসপাতাল, লালমাটিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
ব্যক্তিগত জীবনে সাইফুল ইসলাম স্ত্রী, চিকিৎসক এক ছেলে হাবিবুর রহমান ও চিকিৎসক মেয়ে নাসিফা খাতুনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



