Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক প্রধানমন্ত্রী মোদির লাদাখ সফর যথাস্থানেই আঘাত
আন্তর্জাতিক ওপার বাংলা

প্রধানমন্ত্রী মোদির লাদাখ সফর যথাস্থানেই আঘাত

By Shamim Rezaজুলাই 5, 20204 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে সীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ভারতের জোরালো ও যথাযথ পদক্ষেপে যারপরনাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে চীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই ড্রাগনকে (চীন) পিছু হটতে ভারতের সর্বাত্মক পদক্ষেপের নেতৃত্ব দিচ্ছেন।

ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে লেহ সীমান্ত অঞ্চলে প্রধানমন্ত্রী মোদির আচমকা সফরের পর চীনা কর্মকর্তারা প্রতিক্রিয়া দেখানোর শক্তি হারিয়ে তারা এই সফরকে এখন হজম করার চেষ্টা করছেন। ১৫ জুন গালওয়ানে অবৈধভাবে ঢোকা চীনা সেনাদের হাতে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর এই প্রথম বিপাকে পড়তে দেখা গেল তাদের।

বিশ্বজুড়ে চীনবিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়টিও প্রধানমন্ত্রী মোদি আমলে নিয়েছেন। কভিড-পরবর্তী বিশ্বে চীন লজ্জার মুখে পড়তে যাচ্ছে। এক কথায়, লাদাখের আগ্রাসনকে চীনের বৈশ্বিক সম্প্রসারণবাদের পরিকল্পনা হিসেবে চীনবিরোধী মনোভাবের সঙ্গে সুনির্দিষ্টভাবে যুক্ত করতে পেরেছেন তিনি।

লেহ সীমান্তে উপস্থিত হয়ে নাম উচ্চারণ না করেই চীনকে সাবধান করেছেন মোদি। সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘সম্প্রসারণবাদের আমল শেষ, এখন উন্নয়নবাদের সময়। ইতিহাস সাক্ষী, সম্প্রসারণবাদী নিশ্চিহ্ন হয়ে গেছে অথবা পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছে।’ এতটুকু বলেই শেষ করেন তিনি। মোদি বলেন, ‘দুর্বলেরা কখনও শান্তি আনতে পারে না, সাহসীরাই পারে।’

সম্প্রসারণবাদের উদাহরণকে তুলে ধরে কৌশলগত আঘাত হেনেছেন মোদি। এটি শুধু লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) লাদাখে ভারতীয় অংশে চীনের অবৈধ প্রবেশের ঘটনাকে তুলে ধরে না, বরং সীমান্ত নিয়ে যেসব দেশের সঙ্গে চীনের বিরোধ রয়েছে, সেসব প্রতিবেশির অবস্থাকে ইঙ্গিত করে। এক বাক্যে বলতে গেলে, সীমান্ত বিরোধ ইস্যুতে চীনকে বিচ্ছিন্ন করে ফেলতে চান মোদি। ভারতসহ ২১টি দেশ ও অঞ্চল চীনের অবৈধ তৎপরতার শিকার।

মোদির লাদাখ সফরের দিন থেকে চুপচাপ রয়েছে চীন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে চীন সমর্থকরা নীরব। ওইদিন দুপুর নাগাদ এক বিবৃতির মাধ্যমে মুখ খোলে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান তাতে বলেন, ‘সামরিক ও কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করতে কাজ করছে ভারত ও চীন। এ অবস্থায় কোনো পক্ষেরই এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে পরিস্থিতির অবনতি হয়।’

২১ ভারতীয় সেনাকে হত্যার পরের দিন যে ধরনের বক্তব্য দিয়েছিল চীন, তার সঙ্গে চীনের এই সূক্ষ্ণ, পশ্চাদমুখী ও নিরপেক্ষা বার্তার সঙ্গে মিল রয়েছে। পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন কমান্ড থিয়েটারের মুখপাত্র ঝাং শিউলি বলেছিলেন, ‘গালওয়ান ভ্যালি সব সময়ই চীনের সার্বভৌমত্বের অংশ।’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাওও একই ভাষা ব্যবহার করেছেন, যা সাধারণ কূটনৈতিক পর্যায়ে শোনা যায় না। তিনি ভারতীয় সেনাদের ‘সাহসী কর্মকাণ্ডকে’ দায়ী করেছেন, যা আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক ভিত্তিকে ক্ষুণ্ণ করেছে। তিনি ভারতীয় কর্মকাণ্ডকে এভাবে ব্যাখ্যা করেছেন, তারা হীন প্রকৃতি এবং এর কঠিন পরিণতি রয়েছে।

মোদির সীমান্ত সফর নিয়ে এ ধরনের কোনো বেফাঁস মন্তব্য করেনি চীন। তবে ১৫ জুনের সংঘাতের পর চীনের ৫৯টি অ্যাপ ভারত বন্ধ করে দেওয়ার পর ভেবেচিন্তে প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। এ সম্পর্কে ঝাও বলেন, ‘চীন গভীরভাবে উদ্বিগ্ন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’ সুর নরম করে তিনি আরও বলেন, আমরা জোর দিয়ে বলছি, চীনা ব্যবসায়ীদের আন্তর্জাতিক ও স্থানীয় আইন মেনে চলতে চীন সরকার সবসময় জোর দেয়। চীনসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব ভারতের রয়েছে। চীন অবশ্যই শক্তিশালী একটি পক্ষ। তবে তার অপকৌশলও রয়েছে। ভারত গত এক সপ্তাহে এ বিষয়টি সামনে এনেছে। মোদির লেহ সফরে তাদের এই চেহারা আরও সামনে এসেছে।

সীমান্তে মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে গত এক সপ্তাহে কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তার মাশুল দিতে হচ্ছে চীনকে। উল্লেখযোগ্যভাবে বলতে গেলে, চীন অন্তত বুঝতে পেরেছে এই সময় ভারত মানেই ব্যবসার ক্ষেত্র।

এতদিন হংকংয়ের বিক্ষোভ নিয়ে ভারত চীনের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেয়নি। এবার হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন আরোপের পর হংকংবাসীর গণতন্ত্রের দাবির পক্ষে এবং চীনের মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে নয়াদিল্লি।

জাতিসংঘ হাইকমিশনারের কাছে কভিড-১৯ পরিস্থিতিতে মানবাধিকার বিষয়ে দেওয়া রিপোর্টে চীনের আরোপিত নতুন নিরাপত্তা আইনের বিষয়টি তুলে ধরেছে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাজীব চানদার বলেছেন, চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে ভারতীয় কমিউনিটির কথা বিবেচনায় নিয়ে সেখানকার সাম্প্রতিক পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত।

প্রধানমন্ত্রী মোদির বক্তব্য ও লেহ সফর সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম, যেখানে ভারতের অভ্যন্তরে একটি বিষয় বারবার উঠে আসছে যে, চীন সঠিক পথে নেই। সীমান্তে চীন যেন আর না এগোয়, সেজন্য লাদাখে সামরিক উপস্থিতি জোরদার করছে ভারত। একই সঙ্গে স্বাধীনভাবে চীনা প্রতিষ্ঠানের সরাসরি বিনিয়োগ (এফডিএ) বন্ধ করে দিয়েছে ভারত। করোনার উৎস ও বিস্তার সম্পর্কে আন্তর্জাতিক তদন্তের জন্য ভারত একাধিক উদ্যোগ নিয়েছে। উত্তর প্রদেশে রেলওয়ের জন্য সিগন্যা ও টেলিকম বিষয়ক বিশাল চুক্তি বাতিল করেছে ভারতের রেলওয়ে মন্ত্রণালয়। জ্বালানি মন্ত্রণালয়ও চীন থেকে আমদানি বন্ধের বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে। আঞ্চলিক সরকারগুলোও কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে চীনা পণ্য আমদানি বন্ধের দিকে যাচ্ছে। চীনা কোম্পানির সঙ্গে মহারাষ্ট্র সরকার পাঁচ হাজার কোটি রুপির একটি চুক্তি বাতিল করেছে। ভারত এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করছে। চীনের ৫৯টি অ্যাপ বন্ধ করার পরের দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতের এই পদক্ষেপের প্রশংসা করেন। জাপানের সঙ্গেও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বাড়াচ্ছে নয়াদিল্লি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

জুন 15, 2026
শান্তিচুক্তিতে পৌঁছালো

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

জুন 15, 2026
তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম কমল

জুন 15, 2026
Latest News
যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

শান্তিচুক্তিতে পৌঁছালো

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম কমল

শান্তিচুক্তি

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর

ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

ট্রাম্পের ইরান নীতি

ট্রাম্পের ইরান নীতি নিয়ে বারাক ওবামার বিস্ফোরক মন্তব্য

সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

স্বর্ণের পোশাক

সবচেয়ে দামি স্বর্ণের পোশাক প্রদর্শনীতে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, দাম কত জানেন

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন

আজ ট্রাম্পের জন্মদিন

ডোনাল্ড ট্রাম্প

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থান ইরানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa