Advertisement
গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট উম্ম কুলসুম স্মৃতি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে কৃষিতে যুবকদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। চাকরির খোঁজে নয়, আত্ম-কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে তাদের কাজ করতে হবে।:

শুক্রবার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নলডাঙ্গা ইউনিয়নে হামিদা ডাক এন্ড ফিস ফার্ম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

স্মৃতি বলেন, ‘দেশের কৃষিকে এগিয়ে নিতে এ খাতকে আরও আধুনিকায়ন করতে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে। বিগত যে কোনো সরকারের তুলনায় কৃষিতে বর্তমান সরকারের অবদান সব রেকর্ড ভেঙে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কৃষিরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, সংসদ সদস্যের সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি আনোয়ারুল আজীম, হামিদা ডাক এন্ড ফিস ফার্মের ব্যবস্থাপনা পরিচালক এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.