
প্রতিবেদনে বলা হয়, সাও পাউলোতে এখনো ৩২ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোরে সাও পাউলোতে বন্যা এবং ভূমিধ্বসে ১৬ জন মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া রাজ্যটিতে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে একটি টুইট বার্তায় সাও পাউলো’র গভর্নর জোয়াও দোরিয়া বলেন, যারা এই ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
এদিকে রিওডি জেনিরোতেও আরো পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, এই রাজ্যেও বৃষ্টিপাতের কারণে ঘর-বাড়ি এবং রাস্তাঘাটের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রতি গ্রীষ্মেই ব্রাজিলে তীব্র বৃষ্টিপাত হয়। এর আগে গত জানুয়ারিতে ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে বৃষ্টিপাতে নিহত হয়েছিল ৫০ জনের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



