Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রবাসী স্বামীর ৩৬ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও, অতপর
খুলনা বিভাগীয় সংবাদ

প্রবাসী স্বামীর ৩৬ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও, অতপর

By iNews DeskJune 27, 20202 Mins Read

প্রবাসী স্বামীর ৩৬ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও, অতপর

Advertisement
যশোরের মণিরামপুর থেকে অপহৃত প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করেছে ডিবি পুলিশের একটি টিম। আটক করা হয়েছে অপহরণের সাথে জড়িত স্থানীয় এক মেম্বারসহ তিনজনকে। একইসাথে উদ্ধার করা হয়েছে ১৬ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বগুড়ার ধুনট উপজেলার ধামাচামা গ্রামে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও আসামিদের আটক করা হয়। শুক্রবার (২৬ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো- বগুড়া জেলার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের শাহ আলমের ছেলে জুয়েল আহমেদ, একই গ্রামের ইউপি মেম্বার আলমগীর হোসেন ও তার ভাই মামুন উর রশিদ।

যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ জানান, মণিরামপুর উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী হাফিজুর রহমান গাজীর স্ত্রী রিমা খাতুনের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বগুড়া জেলার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের শাহ আলমের ছেলে মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা। গত ১ জুন আকস্মিক নিখোঁজ হন রিমা খাতুন। পরে তার পরিবারের লোকজন জানতে পারে সোহেলের নির্দেশে তার ছোটভাইসহ কয়েকজনকে রিমাকে মাইক্রোবাসযোগে এসে নিয়ে গেছে। যাওয়ার সময় রিমা তার স্বামীর পাঠানো ৩৬ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

এ ঘটনায় গত ১৬ জুন রিমার শ্বশুর বাড়ির লোকজন মণিরামপুর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। ওসি মারুফ আহমেদ আরো জানান, পরবর্তীতে মামলাটির তদন্তভার পায় ডিবি পুলিশ। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের সোহেল রানার ভাই জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে রিমা খাতুনকে উদ্ধার করা হয়। একইসাথে স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত জুয়েল আহমেদ, আলমগীর হোসেন ও মামুন উর রশিদকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা টাকা ও স্বর্ণালংকার হাতানোর উদ্দেশে রিমা খাতুনকে কৌশলে অপহরণ করে এবং তাকে নিয়ে আটকে রাখে।ওসি মারুফ আহমেদ আরো বলেন, শুক্রবার বিকেলে অপহৃত রিমা খাতুন ও আটক তিন আসামিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এসময় রিমা খাতুন দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেন। এছাড়া আটক তিনি আসামি আদালতে অপহণের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। পরে আদালত রিমা খাতুনকে তার পরিবারের হেফাজতে দেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

July 11, 2026
বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

July 10, 2026
নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

July 10, 2026

Latest News

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa