Advertisement

জুমবাংলা ডেস্ক : পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার রূপপুর ইউনিয়নের ভূয়াপাড়া এলাকায় পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া ছাত্রদল নেতা মো. মাসুদ রানাকে (৩২) গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

গণপিটুনির শিকার ছাত্রদল নেতা মাসুদ রানা পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

এলাকাবাসী জানায়, ছাত্রদল নেতা মাসুদ রানা কিছুদিন ধরে রূপপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। সোমবার দুপুরে ওই গৃহবধূর এক পাতানো ভাইয়ের বাসা থেকে আপত্তিকর অবস্থায় তাদের দুজনকে আটক করে স্থানীয় জনতা।

পরে মাসুদ রানাকে গণ ধোলাই দেয় উত্তেজিত জনতা। গণধোলাইয়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালান মাসুদ। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আমিনপুর থানায় নিয়ে যায়।

আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, আটক নারীকে উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষা করতে পুলিশি হেফাজতে নেওয়া হয়। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ওসি বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স বলেন, বিষয়টি মঙ্গলবার তিনি জানতে পারেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.