Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত
জাতীয় শিক্ষা স্লাইডার

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

By Arif ArmanJune 14, 20262 Mins Read

 পরীক্ষার ফিসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এখন থেকে পরীক্ষার নির্ধারিত ফি দিতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন। পরীক্ষা পরিচালনার ব্যয় মেটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

গতকাল শনিবার (১৩ জুন) রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির জন্য ৫০ টাকা করে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।

সচিব বলেন, বর্তমানে বিদ্যালয়গুলোকে দেওয়া স্লিপ বরাদ্দ দিয়ে অনেক সময় পরীক্ষা আয়োজনের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। ফলে শিক্ষকদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়, যা তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই পরীক্ষার জন্য সীমিত ফি নির্ধারণ করা হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে, তবে এটি শিক্ষকদের আর্থিক চাপ কমিয়ে পরীক্ষার কার্যক্রম নিয়মিত ও সুচারুভাবে পরিচালনার জন্য নেওয়া হয়েছে। দেশের অন্যান্য অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এর চেয়েও বেশি হারে ফি নেওয়ার উদাহরণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গণশিক্ষা সচিব জানান, ভবিষ্যতে বিদ্যালয়গুলোর স্লিপ বরাদ্দ আরও বাড়ানো হয়েছে এবং আগামী অর্থবছর থেকে স্কুলগুলো তুলনামূলক বেশি অর্থ পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম এবং হলদে পাখি কমিশনার বেলা রাণী সরকারসহ বিভিন্ন আঞ্চলিক কমিশনাররা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

    August 3, 2026
    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    August 3, 2026
    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    August 3, 2026

    Latest News

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    SSC

    এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    Harano

    হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

    রাজস্ব

    নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

    nid

    সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

    e-return

    ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

    এলএনজি টার্মিনাল বন্ধ

    হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa