Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত
Bangladesh breaking news বিভাগীয় সংবাদ

প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত

By Tarek Hasanজুন 13, 20262 Mins Read

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন নিজের প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক ফুটবলভক্ত। পুরো বাড়ি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়ে তিনি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

ব্রাজিল ভক্ত

Advertisement

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের বাসিন্দা রুবেল সরদারের বাড়ি দূর থেকে দেখলে অনেকেরই মনে হতে পারে এটি যেন ব্রাজিলের কোনো স্থাপনা। কাছে গেলে চোখে পড়ে বাড়ির দেয়ালজুড়ে ব্রাজিলের পতাকা, জাতীয় দলের খ্যাতিমান খেলোয়াড়দের প্রতিকৃতি এবং নানা ফুটবলনির্ভর চিত্রকর্ম।

সীমানা প্রাচীর থেকে শুরু করে ভবনের দেয়াল—সবখানেই হলুদ, সবুজ ও নীল রঙের আধিপত্য। তবে দেশের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে ভবনের একাংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।

এদিকে এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। ছবি তুলছেন, ভিডিও করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বাড়িটির দৃশ্য।

এছাড়া প্রায় ১৮ দিন ধরে চলা এই কাজ এখন শেষ পর্যায়ে। বাড়িটি রঙ ও চিত্রাঙ্কনে ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা।

ব্রাজিল ভক্ত রুবেল সরদার বলেন, ‘আমি ছোট বেলা থেকে ব্রাজিল দলের সমর্থক। তাদের খেলা দেখলে অনেক আনন্দ পাওয়া যায়। তবে এবার বিশ্বকাপে অন্যরকম একটি মাত্রা যোগ করেছি। প্রায় ১৮ দিন ধরে পুরো বাড়ির দেয়াল ও বাড়ির ভেতরসহ ব্রাজিলের পতাকায় রঙ দিয়ে সাজিয়েছি। সবাইকে নিয়ে খেলার উপভোগ করার জন্য বাড়িকে সৌন্দর্য করেছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখার জন্য। সবাই বলছে এখানে আসলে দেখা যায় বিশ্ব কাপের উৎসব আমেজ।’

স্থানীয়রা জানান, ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন রুবেল সরদার। শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অন্য দলের সমর্থকরাও বাড়িটির নান্দনিক সাজসজ্জার প্রশংসা করছেন।

আরও পড়ুনঃ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

কয়েকজন ব্রাজিল সমর্থক বলেন, ‘আমাদের আশা, এবার বিশ্বকাপ নেবে আমাদের প্রিয় দল ব্রাজিলই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ব্রাজিল ভক্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

জুন 13, 2026
Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

জুন 13, 2026
উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

জুন 13, 2026
Latest News
তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

নিখোঁজ

গোপালগঞ্জে তিনদিন নিখোঁজ থাকার পর শাহিন শেখের মরদেহ উদ্ধার

ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

সোনার দাম

দেশে সোনার দামে বড় লাফ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa