
জানা যায়, ওই তরুণ এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। এরপর ওই ছাত্রীর বাবা খবর পেয়ে তার মেয়ে ও রিয়াদ নামের ওই তরুণকে আটকে রেখে নিজের সম্মান বাঁচাতে রিয়াদকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এ সময় অন্য কোনো উপায় না পেয়ে রিয়াদ ৯৯৯- এ ফোন দেন।
ওই স্কুলছাত্রী জানায়, উলুহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদের সঙ্গে মুঠোফোনের রং নম্বরে পরিচয় ঘটে। পরিচয়ের পর থেকে ভালোলাগা তৈরি হয়। বুধবার রিয়াদ তাকে ময়মনসিংহে পাঠায়। সেখানেই তাদের বিয়ে হবে বলে রিয়াদ তাকে জানায়। কিন্তু ময়মনসিংহে যাওয়ার পর সে বুঝতে পারে যে রিয়াদের ফাঁদে পড়েছে। পরে তার বাবা তাকে উদ্ধারসহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাড়িতে নিয়ে যান। কিন্তু রিয়াদ কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করে তার অবস্থান জানিয়ে উদ্ধারের আকুতি জানান।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহিম সুজন জানান, তিনি রিয়াদকে উদ্ধার করে ছাত্রীর পরিবারের সদস্যদের ও রিয়াদকে থানায় পাঠিয়েছেন।
নান্দাইল থানার ওসি মনসুর আহম্মাদ জানান, ইউএনওর হস্তক্ষেপে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



