আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকের ঝাড়ফুঁকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক প্রেমিকা। যুক্তরাজ্যের কেলি উইলসন (৩১) নামের ওই প্রেমিকা পেশায় নার্স। চারদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

Advertisement
অভিযুক্ত প্রেমিকের নাম হসাম মেটলি (৫৮)। তিনি একজন অ্যানেসথেটিস্ট এবং পেইন স্পেশালিস্ট। ব্যথা নিরাময়ের নামে প্রেমিকার বাসায় তিনি তাকে ওই ওষুধ প্রয়োগ করেন।
এ ঘটনার পর উইলসনের স্নায়ুবিক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শরীরে প্রাণঘাতী পদার্থ প্রয়োগ করে গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


