Advertisement

জুমবাংলা ডেস্ক : বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত খলিল আকন্দ (৩২) পলাতক রয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ ঘটনায় ওই কিশোরীর মা বিচারের দাবিতে বামনা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর মা বামনা থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার এ বিষয়ে আগামীকাল বুধবার অভিযুক্ত ধর্ষক কিশোরীকে তার দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনা ডৌয়াতলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আলতাফ আকনের ছেলে খলিল আকন (৩২) পাশের রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া মাদরাসাছাত্রীকে তিন দিন আগে নিয়ে পালিয়ে যান। এ সময় কিশোরীর মা তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত ধর্ষকের বাড়ি গিয়ে চাপ দিলে ধর্ষকের পরিবার সোমবার ওই কিশোরীকে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম স্বপনের মাধ্যমে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম স্বপন বলেন, ওই কিশোরী আমাকে বলেছে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার বলেন, ধর্ষণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আমি আগামীকাল বুধবার উভয়পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.