Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রবাসীর স্ত্রী। শনিবার সকালে থেকে এক সন্তানের জননী ওই নারী বিয়ের দাবিতে উপজেলার কালিয়া আজগরিয়া মাদরাসার পাশে লুৎফর রহমানের ছেলে প্রেমিক আরেফিন তানভীরের বাড়িতে অনশন শুরু করেন।
খবর পেয়ে প্রেমিক আরেফিন তানভীর পালিয়ে গেছেন। এ সময় প্রেমিকের বাড়িতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী।

জানা যায়, প্রেমিক তানভীর কচুয়া বাজারের স্টুডিও ব্যবসায়ী। ওই নারী এক প্রবাসীর স্ত্রী। প্রায় সময় তিনি প্রেমিক তানভীরের দোকানে যাতায়াত করতেন। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তানভীর দুই বছর যাবৎ ধর্ষণ করে আসছে বলে অভিযোগ ওই নারীর। তানভীর বিয়ে করতে রাজি না হওয়ায় অনশন শুরু করেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, আমি মরে গেলেও ওই বাড়িতেই থাকবো। তানভীর আমাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবো।

কালিয়া ইউপি চেয়ারম্যান এস এম কামরুল হাসান বলেন, ওই নারী বিবাহিত ও এক সন্তানের জননী হওয়ায় বাড়িতে চলে যেতে বলেছি। দুই পরিবারের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেয়া হবে। তবুও ওই নারী ছেলের বাড়িতেই অবস্থান করছেন। ছেলের বাবা, মা খাওয়া দাওয়া দেয়াসহ সার্বিক খোঁজ খবর রাখছেন। মেয়েটিকে পাহারা দেয়ার জন্য একজন গ্রাম পুলিশকে দায়িত্ব দিয়েছি।

বিষয়টি পুলিশকে অবগত করাসহ স্থানীয় ইউপি সদস্যকে সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে। তবে ঘটনাস্থল ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য শামছুল আলমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.