
হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত স্ত্রীকে পরম স্নেহে খাইয়ে দিচ্ছেন বৃদ্ধ। ইন্টারনেটে সেই ভিডিও ভাইরাল। ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারেন নি অনেকেই।
গত ১২ ফেব্রুয়ারি ভিডিওটি শেয়ার করে পিপলস ডেইলি নামে চীনের একটি পত্রিকা। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে দুরন্ত গতিতে। সকলেই ওই বৃদ্ধার দ্রুত আরোগ্য কামনা করছেন।
চীনের উহান প্রদেশের একটি বাজার থেকে ছড়ায় করোনা ভাইরাস। এখনও পর্যন্ত এই ভাইরাসে ১৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে চীনে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



