
হাস্যকর শুনালেও বাস্তবেই এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে। আর এরই মধ্যে এ বিড়ালটিকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে বিড়ালটির মালিক মেদিনীপুরের অতিরিক্ত ডিসি।
তার ভাষ্য, এ বিড়ালটি তার মেয়ের অনেক আদরের। এটি খুব ভালো ছিলো। সবাই এটিকে আদর করতো।
কালীপূজার দিন থেকেই খুঁজে পাওয়া যাচ্ছেনা বিড়ালটিকে। অনেক সময় আতশবাজির বিকট আওয়াজে পোষ্যরা ঘর ছাড়ে। তবে বিড়ালটির ক্ষেত্রে চউর উঠেছে ‘প্রেমের’ বিষয়টি। পুচু আসলে পুরুষ বেড়াল।
জানা যায়, দিনকয়েক আগে জেলা প্রশাসকের বাংলোর চত্বরে প্রায়ই একটি মেয়ে বিড়ালের দেখা পাওয়া যাচ্ছিল। কিন্তু পুচু নিখোঁজ হওয়ার পর থেকে সেই বিড়ালটিরও আর দেখা মেলেনি। তাই পশু চিকিৎসকরা ধারণা করছেন, সম্ভবত প্রেমের টানেই ঘর ছেড়েছে পুচু!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



