
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৯টার দিকে গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হলে বখাটে সজীব শেখ কিশোরীকে একা পেয়ে চড়-থাপ্পড়, কিল-ঘুষি এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সজীব পালিয়ে যায়।
আহত কিশোরীর মা জানান, সজীব আমার মেয়েকে তিন চার বছর ধরে উত্ত্যক্ত করছে। আমি লোকলজ্জায় কারো কাছেই কিছু বলতে পারিনি। এব্যাপারে রাজৈর থানার ওসি শেখ মোহাম্মদ সাদী জানান, কিশোরীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



