
সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে দিল্লি পৌঁছনোর কথা ট্রাম্পের। এর আগে আগ্রা বিমানবন্দর থেকে সোজা তাজমহলে আসেন ট্রাম্প। সাথে ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা ও জামাই জারাড।
প্রেমের সৌধে এসে ভিজিটর্স বুকে সাক্ষর করে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। তাজমহল দেখে মুগ্ধ ট্রাম্প ভিজিটরস্ বুকে লিখলেন, ‘সৌন্দর্যের কালজয়ী নিদর্শন। সবার সম্ভ্রম আদায় করে নেয় তাজমহল। ভারতের বৈচিত্রময় ঐতিহ্যের সাক্ষী এই তাজমহল। ভারতকে ধন্যবাদ ‘
তাজমহলে ফটোশুট করেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়ার হাতে হাত রেখে তাজমহলে সান্ধ্যভ্রমণও করেন ট্রাম্প।তাজের সামনে ছবি তুললেন ইভাঙ্কাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



