আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) বলেছেন যে দেশটির জনগণ বুঝতে পেরেছে যে তারা ন্যাটোতে যোগ দিতে পারবে না। খবর এপি’র।

Advertisement
যুক্তরাজ্য নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সের (জেইএফ) প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার আলাপকালে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, ‘আমরা বহু বছর ধরে শুনে আসছি যে ন্যাটোর দরজা আমাদের জন্য খোলা। কিন্তু আমরা ইতোমধ্যে জেনে গেছি যে আমরা ন্যাটোতে যোগ দিতে পারব না।’

‘এ সত্য আমাদের অবশ্যই স্বীকার করে নিতে হবে এবং আমি আনন্দিত যে আমাদের জনগণও এটি বুঝতে শুরু করেছে,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এখন শুধু নিজেদের এবং আমাদের যারা সাহায্য করছে তাদের ওপর নির্ভর করব।’

ডেনমার্ক, ফিনল্যান্ড, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, সুইডেন এবং নরওয়ে নিয়ে জেইএফ গঠিত বলে এপি জানিয়েছে।

তবে এ সভায় জেলেনস্কি আবারও পশ্চিমা মিত্রদের ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের আহ্বান জানান।

এদিকে ইউক্রেনের পার্লামেন্টে দেশটিতে আরও ১ মাসের জন্য সামরিক আইন জারির পক্ষে ভোট গ্রহণ হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে ইউক্রেনের পার্লামেন্ট সদস্যরা আগামী ২৬ মার্চ থেকে সামরিক আইন আরও ৩০ দিনের জন্য বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন।

এ সময়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষরা দেশ ত্যাগ করতে পারবেন না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.