
Advertisement
মাওলানা সুলায়মান নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।
মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসল্লীদের সঙ্গে নামাজ আদায় করা অবস্থায় মারা যান তিনি।
আজ বাদ জোহর শহরের টেংকেরপাড় জানাজা শেষে মাওলানা সুলায়মানকে তাঁর প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



